টি-মোবাইলে মিলিয়ে গেলো স্প্রিন্ট

১ এপ্রিল, ২০২০ ২৩:৫৪  
টি-মোবাইল সফলভাবে স্প্রিন্টকে অধিগ্রহণ করেছে। আজ থেকে উভয় অপারেটর একটি ব্যবসায়িক নামে পরিচালিত হবে। আর সেটি হলো- টি মোবাইল। এর ফলে অপারেটর হিসেবে এক হিসেবে মিলিয়ে গেলো স্প্রিন্ট। খবর এনগ্যাজেট। এদিকে, এপ্রিলের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও সে পর্যন্ত অপেক্ষা না করে শিগগিরই প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাচ্ছেন জন লিগেরে। বর্তমান সিওও মাইক সিভার্ট তার স্থলাভিষিক্ত হবে। নতুন যাত্রার মাধ্যমে উভয় কোম্পানির সক্ষমতা দিয়ে যুক্তরাষ্ট্রে ফাইভজি সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখতে চায় টি-মোবাইল। আগামী ছয় বছরের মধ্যে টি-মোবাইল ১৫ গুন অধিক গতি অর্জন, ১৪ গুন সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের ৯৯ শতাংশ মানুষের কাছে ফাইভজি কাভারেজ পৌছে দিতে চায়। শুধু কাভারেজ নয়, প্রতি গ্রাহককে গড়ে ৫০ এমবিপিএস অথবা তারও বেশি গতি দিতে চায় টি-মোবাইল। এছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে এক কোটি নিম্নবিত্তদের কাছে বিনামূল্যে ইন্টারনেট সেবা এবং ডিভাইস দেয়ার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি